শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় শিবচরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। মঙ্গলবার দুুপুরে দুইজন ও বুধবার সকালে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সামসুদ্দিন খান, পুরুষ ভাইস চেয়ারম্যান আতাহার হোসেন বেপারি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা আক্তারই রয়েছেন।
সদ্য যোগদানকারী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী মোসলেমউদ্দিন খান ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন খান এবং বুধবার সকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহসিনা আক্তার লিমা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাই এখন একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সামসুদ্দিন খান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আতাহার হোসেন বেপারি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা আক্তার রয়েছেন।
