বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে নৌকা ও ঘোড়া মার্কার প্রার্থীদের মধ্যে।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে লড়ছেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু খালেদ বুলু। স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. সামছুল আলম খান।
নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবু খালেদ বুলু বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার আওয়ামী লীগ বিএনপিসহ সকল জনসাধারণের পক্ষে এবং তাদের সাথে নিয়ে কাজ করে যাব। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল আলম খান বলেন, উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে জয়ী করবে বলে আমি শতভাগ আশাবাদী।
