মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৪:০৫
বগুড়ার আদমদীঘিতে মাদকাসক্ত ছেলে মাসুদ রানা (২৪) কে পুলিশে সোর্পদ করেছে তার বাবা। বৃহস্পতিবার পুলিশ মাসুদ রানাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
 
পুলিশ জানায়, আদমদীঘির কেল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুদ রানা প্রায়ই মাদক সেবন করে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে মারপিটসহ নানা অত্যাচার করত। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তার বাবা তাকে পুলিশের সোর্পদ করে।