ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুরে কাদিরপুর এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় পড়ে শাকিল মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফিকুল ইসলামের ছেলে শাকিল স্থানীয় হাজী ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, ওই গ্রামে বৃহস্পতিবার দুপুরে মাটির ঘরের দেয়াল ভাঙ্গার সময় হঠাৎ বিধ্বস্ত দেয়াল ধসে পড়ে শাকিল মিয়ার ওপর। এতে সে গুরুতর আহত হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
