গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২১:০৯
গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লিমন (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার মালিবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লিমন সদর উপজেলার নতুনবন্দর গ্রামের মো. শওকত আলীর ছেলে ও নতুনবন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
 
গাইবান্ধার মালিবাড়ি ইউপি চেয়ারম্যান টিআইএম নাজমুল হুদা জানান, বগুড়া থেকে ট্রাকে করে খড় নিয়ে বাড়ি আসছিলেন লিমন। লিমন ওই খড়ের উপরে বসে ছিল। ট্রাকটি মালিবাড়ি চৌরাস্তায় পৌঁছালে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুলন্ত তারে জড়িয়ে যায় লিমন। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা খড়গুলো আগুনে পুড়ে যায়।