বরিশাল বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:১৯

বরিশাল অফিস

স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬০টি প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ম এনডিএফ বিডি-বিডিএ বরিশাল বিভাগীয় বিতর্ক উত্সব গতকাল শুক্রবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যান ড. মো.ইমরান চৌধুরী, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মুকসিমুল হক, বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিটিসিএলের উপ-ব্যবস্থাপক ট্রান্সমিশন একেএম ইকবাল। সভাপতিত্ব করেন বিডিএ’র উপদেষ্টা এস.এম ইকবাল। এবারের উত্সবে আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রফেসর শাহ্ সাজেদাকে এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয় সহযোগী অধ্যাপক মোঃ আকতারুজ্জামান খানকে। মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় আক্কাচ হোসেনকে এবং নাগরিক সম্মাননা প্রদান করা হয় ডাঃ সৈয়দ জাহিদ হোসেনকে। বিকালে সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক আবু জাফর মোঃ সালেহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন এনডিএফ বিডি’র কো চেয়ারম্যান অ্যাডভোকেট তামজিদ হাসান, বিডিএ’র মহাসচিব মেহেদি হাসান শুভ।

‘যুক্তিকে যুক্ত করি মুক্ত প্রাণের স্বাধীনতায়’ এই স্লোগানে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সবের সূচনা করা হয়। দিনব্যাপী এ উত্সবে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন ফরমেটের প্রদর্শনী বিতর্ক, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্সবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।