মাধবপুরে অর্ধকোটি টাকার আতশবাজি উদ্ধার

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৪:০০
 
হবিগঞ্জের মাধবপুরে অর্ধকোটি টাকার আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে উপজেলার কমলপুর সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করে।
 
৫৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ভোরে কমলপুর সীমান্ত এলাকায় টহলের সময় বিজিবির ধাওয়া পেয়ে পাচারকারীরা ভারত থেকে নিয়ে আসা মালামাল ফেলে পালিয়ে যায় । পরে সেখানে ৫৪ হাজার ৭৫০ প্যাকেট আতশবাজি পাওয়া গেছে। যার মূল্য ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।