খুলনা অফিস
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন খুলনা বিভাগীয় প্রতিযোগিতা-২০১৯ গতকাল শুক্রবার খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার বলেন, দেশকে ভালোবাসার জন্য ভালো মানুষ দরকার। আর শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতা, বিজয় ফুল প্রতিযোগিতা, সহস্র কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করে। তিনি মাদক, সন্ত্রাস, জাঙ্গিবাদ, বাল্যবিবাহসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবদের সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা। স্বাগত জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত কুমার পোদ্দার।
