তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনোলু জানিয়েছেন, শনিবারের এই ঘটনায় আরও ২৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসি জানিয়েছে।
বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা এমন দাবিও তদন্ত করে দেখার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
IMG0
বার্তা সংস্থা দোগানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানায়, নিহতদের মধ্যে অধিকাংশই একটি শান্তি সমাবেশে অংশগ্রহণ করতে আসা লোক। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছেন তুর্কি কর্মকর্তারা।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রমিক ইউনিয়ন ও সুশীল সমাজের গোষ্ঠীগুলোর ডাকা ওই সমাবেশে স্থানীয় সময় সকাল ১০টা চার মিনিটে হামলাটি চালানো হয়।
