রেলওয়ের পশ্চিমাঞ্চলের ভলিবলে রাজশাহী ডিএসএ চ্যাম্পিয়ন

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২৬

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী ডিএসএ ২-০ সেটে লালমনিরহাট ডিএসএকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রাজশাহীর রাহাদুল আলম রাহাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের চারটি দল রাজশাহী, পাকশী, সৈয়দপুর ও লালমনিরহাট এতে অংশ নেয়। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএসটিই অসীম কুমার তালুকদার।