কালিয়াকৈরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৫:০৫
গাজীপুরের কালিয়াকৈরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। 
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ও হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সকালে টান সূত্রাপুর এলাকায় টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ  ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও অপর পাঁচজন আহত হন।