বাংলাদেশ ব্লু ইকোনোমিতে প্রবেশ করতে যাচ্ছে: নৌবাহিনী প্রধান

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৩:৪৯
 
বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম.ফরিদ হাবীব (এনবিপি, এন.ডিসি, পিএসসি) বলেছেন, আমাদের দেশের ভবিষ্যত্ এখন সমুদ্র। সমুদ্রের তলায় যে মূল্যবান সম্পদ রয়েছে তা যদি ঠিকমত আহরণ করা যায় তাহলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। বাংলাদেশ প্রবেশ করবে ব্লু ইকোনোমিতে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ভৈরব নদ খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
এম.ফরিদ হাবীব বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের মাধ্যমে সমুদ্রের গোটা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সৃষ্টি হয়েছে। এতে বিদেশি কোম্পানির আগমন বাড়বে।
 
তিনি আরো বলেন, শুধু দেশে নয়, জাতিসংঘ শান্তি মিশনেও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। জাহাজ স্বল্পতা ও উন্নতমানের জাহাজ সংকট দূর হয়েছে। নৌবাহিনীর বহর আরো বড় হচ্ছে।
 
এসময় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ মালিক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, নারী এমপি সেলিনা আখতার বানু, প্রধান বনরক্ষক ইউনুস আলী ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন।