সুধীন্দ্রকে কাসাবের সঙ্গে তুলনা করলো শিবসেনা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৬:৫৬

সাবেক বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালিমা লেপনের পরে তাকে মুম্বাইয়ে জঙ্গি হামলা করা মোহাম্মদ কাসাবের সঙ্গে তুলনা করেছে উগ্র হিন্দুবাদী সংগঠন শিবসেনা।

গতকাল সোমবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই ‘নেইদার অ্যা হক, নর অ্যা ডাভ- অ্যান ইনসাইডার অ্যাকাউন্ট অব পাকিস্তান ফরেন পলিসির’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালো কালি মেখে দেয় শিবসেনার কর্মীরা। এই ঘটনায় ছয় জনকে গ্রেফতারও করা হয়েছে। শিবসেনার মুখপাত্র ‘সামনা’ পত্রিকার সম্পাদকীয়তে এবার সুধীন্দ্রকে একহাত নিয়ে বলা হয়, যদি কুলকার্নির মত মানুষ দেশে থাকে তাহলে পাকিস্তানের কাসাবের মত জঙ্গিদের পাঠাতে হবে না।
 
সুধীন্দ্রর মুখে কালিমালেপনের পর এর প্রতিবাদে কালিমাখা মুখেই কয়েক ঘন্টা সভাস্থলে বসে ছিলেন। সুধীন্দ্রর দিকে কালি ছোড়া ব্যক্তিদের দেশপ্রেমিক উল্লেখ করে বলা হয়, সুধীন্দ্র কুলকার্নি তার কালো মুখ ও নির্লজ্জতা প্রদর্শন করেছে। দেশপ্রেমিকরা পাকিস্তানের এই চামচার মুখ কালো করে দিয়েছে। এনডিটিভি।