‘উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে এখনো ইতিবাচক যুক্তরাষ্ট্র’

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:০২

এএফপি

যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পুরোপুরি যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব।

দেশটির গুরুত্বপূর্ণ একটি রকেট উেক্ষপণ কেন্দ্রের পুনঃনির্মাণ কার্যক্রমের পূর্বাভাস সত্ত্বেও তারা এমনটা বিশ্বাস করছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

বিশেষ পর্যবেক্ষণ ওয়েবসাইট ৩৮ নর্থ অ্যান্ড দি সেন্টার ফর স্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণ করে ওই রকেট উেক্ষপণ কেন্দ্রে নির্মাণ কার্যক্রম চলার আভাস পাওয়া গেছে।

ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে হ্যানয়ে অনুষ্ঠিত সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর পিয়ংইয়ং রকেট উেক্ষপণ কেন্দ্রটি পুনর্নির্মাণের ইঙ্গিত দিয়েছিল।