‘বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে মালয়েশিয়া চিন্তিত নয়’ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতি ওথমেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নরলিন বিনতি ওথমেন বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে মালয়েশিয়া চিন্তিত নয়, এমনকি আমরা কোনো ভ্রমণ সতর্কতাও ইস্যু করিনি। আমরা এ দেশে স্বাভাবিকভাবেই চলাফেরা করছি। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বিগ্নতা নেই।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি নাসির এ চৌধুরী এবং সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
