ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি সমর্থিত প্রার্থীদের নিয়ে মতবিনিময়

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:১৪

উপজেলা পরিষদ নির্বাচন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার গাজীপুর লোদেরহাট বাজারে স্থানীয় জাতীয়পার্টি জেপি নেতৃবৃন্দের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি সমর্থিত প্রার্থীদের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। স্থানীয় জেপি নেতা ও পৌর কাউন্সিলর আব্দুল সালেক তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও জেপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেপি মহিলা পার্টির উপজেলা সভানেত্রী আসমা আক্তার, পৌর কাউন্সিলর ফাতেমা আক্তার, মেম্বার এসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক ফিরোজ আলম মুন্সি এবং স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।