চট্টগ্রামে আটক ৮৪

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১২:২৯
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে পুলিশ। এ অভিযানে ৬৫ লিটার মদ ও ৯৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, সাতকানিয়া, পটিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।