ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
দুপুরে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘এ হত্যার নেপথ্য উদঘাটনে আমরা সর্বশক্তি নিয়োগ করছি। সময় দেন, আমাদের উপর আস্থা রাখেন, সফলতা আসবে। আমরা ইতোমধ্যে খিজির খান হত্যা তদন্তে সফলতা পেয়েছি। আশা করছি—তাভেল্লা সিজার হত্যা তদন্তে দ্রুত সফলতা আসবে।’
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর গুলশানের কূটনৈতিক জোনের ৯০ নম্বর রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক এনজিও কর্মী তাভেল্লা সিজার। এ ঘটনায় তার সহকর্মী অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেন।
