চিতলমারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:২৩

মঙ্গলবার সকালে চিতলমারীতে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চরবানীয়ারী গ্রামের রাস্তার পাশে একটি পুকুরে নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, উদ্ধার লাশ ভারসাম্যহীন এক নারীর বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।