মঙ্গলবার দুপুরে খুলনার বটিয়াঘাটায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা। এরা হলো রাম প্রসাদ রায় ও রঞ্জন বৈরাগী। র্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ বলেন, তার নেতৃত্বে বটিয়াঘাটা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ৫০টি কচ্ছপ ছানা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, উদ্ধার কচ্ছপগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
