মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টসে ছয় মাস করার দাবি

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৫৮

ইত্তেফাক রিপোর্ট

সরকারি খাতের মতো গার্মেন্টসসহ সব ধরনের বেসরকারি খাতের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ র্যালী ও সমাবেশে তারা এ দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিওএফ) আয়োজিত ওই সমাবেশে বিভিন্ন কারখানা শ্রমিকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। এ সময় নারী শ্রমিকদের জন্য ৫ দফা দাবি জানানো হয়।

বর্তমানে গার্মেন্টস খাতে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি চার মাস। আবার বেশকিছু ব্যক্তি মালিকানাধীন ও অপ্রাতিষ্ঠানিক খাতে এ ধরনের কোনো নিয়ম মানা হয় না বলে অভিযোগ রয়েছে।