সাতক্ষীরার আড়পাঙ্গাশিয়ায় র্যাব ও বন বিভাগের এক যৌথ অভিযানে দুই জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে একটি বিদেশি বন্দুক ও পাঁচটি গুলিসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের আবদুর রহমান (২৬) ও খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের শরিফুল ইসলাম (২৭)।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহফুজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
