মনোনয়নপত্র বাতিল

কাদের সিদ্দিকীর আপিল শুনানি চলছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১২:১৯
 
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা পেতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল আবেদনের শুনানি চলছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশনে এই শুনানি শুরু হয়।
 
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর গত শুক্রবার তারা নির্বাচন কমিশনে আপিল করেন।
 
এ আসনে আগামী ১০ নভেম্বর নির্বাচন হওয়ার তারিখ রয়েছে।
 
টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।