জয়পুরহাটে ২২ লাখ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১০:২০
জয়পুরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৪০০ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ২ টার দিকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। 
 
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি  জানান, ব্যাটালিয়নের নম্বর ৭২৩৭৮ লে. নায়েক মো. ছামিউল হাসানের নেতৃত্বে একটি টহলদল হাকিমপুর থানাধীন চণ্ডীপুর পাকা রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়।