হবিগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৬:৩৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধারসসহ তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আব্দুল কাদির (৩০) নামের এক যুবককে। তার স্বীকারোক্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামে অভিযান চালিয়ে মুখলেছ মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় এসআই করিমের চুরি যাওয়া মোটরসাইকেলসহ ৩টি মোটরসাইকেল। এ সময় আটক করা হয় আব্দুস শহীদ (২২) নামে আরেক যুবককে। আটককৃত কাদির ও শহীদের স্বীকারোক্তি অনুযায়ী লস্করপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় ছাত্রলীগ কর্মী নাজমুল হককে (২২)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।