পুরান ঢাকার তাঁতীবাজারে একটি গয়নার দোকানের কর্মীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে বলে।
গুলিবিদ্ধ পার্থ কুমারকে (৪০) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া জানান বলেন, তাঁতীবাজারের ‘স্বাদ জুয়েলার্স’র কর্মচারী পার্থ বিকালে ইসলামপুরে আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা তুলে হেঁটে দোকানের দিকে যাত্রা করেন। কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
