মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১২:৪২

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের উত্তর সেওতা এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, আজাদ হোসেনের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। নাশকতার দুই মামলায় আজাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে নাশকতার মামলায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে।