বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ৮ জন আটক

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৩:২৬



যশোরের বেনাপোল থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

আটককৃতরা হলেন- যশোরের রিয়াজ শেখ (২৫), খুলনার হালিমা (২০), নড়াইলের কিসনু শিকদার (৫৩),  ইমরুল শেখ (৩৪) ও রুবেল (২২), টাঙ্গাইলের শ্রী স্বপন কুমার (৫০), লক্ষীপুরের রিপন চন্দ্র (৩২) এবং ফরিদপুরের রসমত আলী (৬৫)।

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।