দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে চুয়াডাঙ্গার ১৪২ কি:মি: সীমান্ত এলাকায় বিশেষ সর্তকর্তা জারি করা হয়েছে। একই সঙ্গে ঐ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল এস.এম মনিরুজ্জামান জানান, দুর্গাপুজা ও আশুরাকে সামনে রেখে বিজিবি বিশেষ সতর্কাবস্থা অবলম্বন করেছে। টাহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও ভারতীয় সীমান্তে (চুয়াডাঙ্গার বিপরীতে) নিয়েছে বাড়তি সর্তকর্তা। তবে, জেলার দর্শনা সীমান্তের রেল ও স্থল চেকপোস্ট হয়ে সড়ক ও রেলপথ উভয় রুটে যাত্রীবাহী মৈত্রী ট্রেন চলাচলসহ ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী আসা-যাওয়ার কাজ স্বাভাবিক রয়েছে।
৬-বিজিবি ব্যাটালিয়ন পরিচালক আরও জানান, গত ১৯ অক্টোবর এই বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এটি বলবত্ থাকবে।
