খাল কেটে কুমির আনলেন নেইমার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৯:০৩

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভিএআরের সহায়তায় ম্যানইউকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত যথার্থ ছিল না বলে মনে করেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে ম্যানইউর কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি।

হার-জিত নিয়ে এগুলো ছিল খেলার কিছু স্বাভাবিক বিষয়। কিন্তু এর ব্যত্যয় ঘটলে খানিকটা বাদে। শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টিতে হেরে গিয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেন নি দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তিনি ইনস্টাগ্রামে গালাগাল করেছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে। তাই ব্রাজিলের এই তারকাকে শাস্তি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। বিষয়টি এখন  নেইমারের জন্য ‘খাল কেটে কুমির আনার’ মতই।

উয়েফার নৈতিকতা কমিটির আইন অনুযায়ী, ১১ নম্বর ধারা লঙ্ঘন করেছেন নেইমার। এতে আসন্ন মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি। নেইমার শাস্তি পাচ্ছেন না কি পাচ্ছেন না, তা বোঝা যাবে মার্চের ২৮ তারিখের পর। সেদিন উয়েফার কর্তাব্যক্তিরা বৈঠকে বসবেন। 

এর আগে এ ধরনের কাণ্ড করে শাস্তি পেয়েছিলেন লিভারপুলের ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেয়ান লভরেন। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচের পর স্পেন অধিনায়ক সার্জিও রামোসকে উল্টোপাল্টা বলেছিলেন লভরেন। যে কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছিল তাকে।

আরো পড়ুন: মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

এখন সময়ই বলে দেবে কী ঘটতে যাচ্ছে নেইমারের ভাগ্যে।

ইত্তেফাক/অনি