রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীসহ দুজনের টাকা খোয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঘটনা দুটি ঘটে।
মিরপুর গোল চত্বর থেকে পারভেজ আহম্মদ (৩০) নামের এক দোকান কর্মচারীকে এবং কাজীপাড়া থেকে আবুল কালাম আজাদ (৫৬) নামের এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারভেজ আহম্মদ গুলিস্থান ট্রেড মার্কেটের এবি কালেকশন দোকানের কর্মচারী এবং আবুল কালাম ধানমন্ডির ক্রস লিংক দোকানের কেমিক্যাল ব্যবসায়ী।
