চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বংপুর-যাতাহারা সড়কের চাঁড়ালডাঙ্গায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তোফাজ্জুলের ছেলে মোমিন (২৭) ও একই গ্রামের কয়েসউদ্দিনের ছেলে মজলিস (৩০) মোটরসাইকেলে করে রহনপুর যাচ্ছিলেন। চাঁড়ালডাঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সড়কের পাশের একটি গর্তে মোটরসাইকেলটি পড়ে যায়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
