দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা আশরাফ আলী (৫৫) নিহত হয়েছে ও তার ছেলে শিশির আহমেদ (২৫) আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাউগাঁও মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি দিনাজপুর ৭নং উপশহর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ ও তার ছেলে শিশির দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে দিকে যাচ্ছিল। তারা কাউগাঁও মোড়ের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফ আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশির আহমেদকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
