গাইবান্ধার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওয়াহেদুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোলাবাড়ী বাজার এলাকার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা গাইবান্ধা-সাদুল্লাপুর সড়ক অবরোধ করে রাখে।
নিহত ওয়াহিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, ওয়াহিদুল পায়ে হেঁটে বাড়ি থেকে খোলাবাড়ি বাজারে আসছিলেন। এসময় সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি অটোরিকশা ঐ এলাকায় তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ওয়াহিদুল গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাইবান্ধা-সাদুল্লাপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটানস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। পরে দুপুর একটার অবরোধ তুলে নেয়া হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি চিহ্নিত করা হয়েছে। লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে আছে।
