কেরানীগঞ্জে সড়ক দুর্ঘনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৩:১১


ঢাকার কেরানীগঞ্জে বাস চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। বুধরার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের মোল্লার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- সামসুল হক (৫৫), দুলাল (৩৫) ও মোজাম্মেল (৬৫)।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আহত রহিম পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে রাজেন্দ্রপুর এলাকায় আরাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মোট্রো ব-১৪-৭৬৬২) কাঠ বোঝাই ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সামসুল হক ও দুলাল এবং হাসপাতালে নেয়ার পথে মোজাম্মেল মারা যান।

পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।