তাড়াশে ৩ যুবকের কারাদণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৬:০১
অষ্টমী পূজার রাতে মদ পান করে মাতলামী করার অপরাধে তাড়াশে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান উজ্জল ও রুবেলকে ৬ মাস করে এবং গোপালকে ২ মাসের কারাদণ্ড দেন।
 
তাড়াশ থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার আদিবাসী অধ্যুষিত ভাটার পাড়া দুর্গাপূজা মণ্ডপে তাড়াশ সদর গ্রামের গোকুল চন্দ্রের ছেলে উজ্জল (১৯), বেল্লালের ছেলে রুবেল (২৩) ও মহাদেব সরকারের ছেলে গোপাল (২৩) মদ পান করে ভাটার পাড়া মণ্ডপ এলাকায় মাতলামী করে পূজার বিঘ্ন করছিল। এ সময় তাদেরকে আটক করা হয়। 
 
তাদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।