ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। ওই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে স্থানীয় এক কিশোরী বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীর সহযোগিতায় হৃদয় মিয়া (২০) নামে এক বখাটে ওই ছাত্রীকে ধর্ষণ করে। হৃদয় জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের বাসিন্দা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
