পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১০

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৬:২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাচহি জেলার বাগতেসিলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পবিত্র আশুরা উপলক্ষে শিয়ারা সেখানে উপস্থিত হয়েছিল। আত্মঘাতী বোমা হামলাকারীর বয়স ১৮ হতে পারে বলে পুলিশ জানিয়েছে। সে বোরকা পরে এসেছিল। নিহত শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। -দ্য এক্সপ্রেস ট্রিবিউনের