পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ০৯:৪৫
পিরোজপুরের জিয়ানগরে সুপারি পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বালিপাড়া ইউনয়নের চণ্ডীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন আকন (৫০) ওই গ্রামের বাসিন্দা।
 
জিয়ানগর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, 'মোশারফ হোসেন নামের একজনের কাছ থেকে ৪১ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে ভোগ করে আস ছিলেন আবুল হোসেন আকন। স্থানীয় আ. রব মোল্লা ও তার স্বজনরা ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। রব ও তার ভাই কাদের মোল্লা দুই সমর্থক বশীর ও সোহাগকে নিয়ে দুপুরে ওই জায়গার গাছ থেকে সুপারি পারতে গেলে আবুল হোসেন ও তার স্বজনরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষ আবুল হোসেনকে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি দেশিয় অস্ত্র দিয়ে জখম করে।'
 
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন, ছত্তার আকন, মন্টু ও মামুনকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।  রাত ৯টার দিকে সেখানে আবুল হোসেন মারা যান।