চুয়াডাঙ্গায় স্বাধীনতার স্মারক ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৪:৪৪
চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতার স্মারক ‘একাত্তরের শহীদদের স্মরণে’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধন করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায়  স্থানীয় বড়বাজার শহীদ হাসান চত্বরে নির্মিতব্য ভাস্কর্যের নাম ফলক উদ্বোধন করেন প্রধান অতিথি  জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি।
 
চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসান। এসময় নকশা প্রণয়নকারী ভাস্কর কবির আহমেদ ও নকশাবিদ  গোলাম মোহাম্মদ জোয়ার্দ্দার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুম ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।  
 
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ-উজ-জামান লিটু। 
 
প্রধান অতিথি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। সকল শহীদ সহযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া  হয়েছে। কমিউনিটির মানুষের আর্থিক সহযোগিতায় এটি নির্মাণ করা হবে এবং নির্মণ শেষে আগামি ২৬ মার্চ এর উদ্বোধন করার আশা আছে।’