কালিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:২৬

নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনের নাম বিপ্লব ঘোষ (১৫) ও শান্ত বিশ্বাস। শনিবার দুপুরে কালিয়া-চাপাইল সড়কের বাগুডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। নিহত বিপ্লব নড়াগাতি থানার যোগনিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বাগুডাঙ্গা থেকে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে আঘাত করলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। ট্রাকের  হেলপার ইরশাদ (২৮) এবং মোটরসাইকেলের অপর আরোহী বাঁধন সরকার (১৬) আহত হয়। আহত বাঁধন যোগানিয়া গ্রামের বাবু সরকারের ছেলে এবং হেলপার ইরশাদ বাগুডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে আছে।

আরও পড়ুনঃ ঋণের ভারে ভ্যান চালকের আত্মহত্যা

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতের গোপালগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/নূহু