সাভারে জামায়াতের ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-বোমা উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ০২:১০

সাভার পৌর এলাকা থেকে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 
শনিবার দিবাগত রাত ৮টার দিকে পৌরসভার শাহীবাগ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরির্দশক আবু সাইদ আলী মামুন জানান, গ্রেপ্তাররা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২৯ রাউন্ড গুলি, দুটি হাতবোমা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।