সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কাছে বটেরখাল নদী থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাসেল মিয়া (১৮)। রাসেল একই ইউনিয়নের রুকুমতাজ গ্রামের আশকর আলীর ছেলে।
রবিবার বিকেল ৫টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হন রাসেল। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশটি উদ্ধার করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, রবিবার বিকেলে খেয়া নৌকায় করে আলীগঞ্জ বাজারে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন রাসেল। পরে সাড়ে পাঁচ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
