চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২৪ দিন ধরে বাবা ও দুই সন্তানসহ তিনজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া যুবকের স্ত্রী মনোয়ারা বেগম স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের কামাল উদ্দিন (৩৫) ও তার ছেলে আবুজার গিফারী (৮) ও মেয়ে কনিকাকে (৪) নিয়ে নাচোল হাটে বাজার করতে যায়। এ সময় তার কাছে নগদ ৬০ হাজার টাকা ছিল। ওইদিন বিকেল চারটার পর থেকে কামাল উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আত্মীয়দের বাসায় খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ১৮ অক্টোবর এ ব্যাপারে মনোয়ারা বেগম সাধারণ ডায়েরি করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাসিরুদ্দিনের জানান, জিডির সূত্র ধরে ব্যবস্থা নেয়া হয়েছে।
