খুলনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ২২:০১
খুলনায় দেশীয় অস্ত্র ও গুলিসহ মামুন (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার নগরীর শের এ বাংলা রোডের পুরাতন কাঁচা বাজারের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন নগরীর নাজিরঘাট এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, সোমবার রাতে নগরীর নিরালা এলাকার সাবেক কাঁচা বাজারের মাঠে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মামুন দৌঁড়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায়। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে একটি লাইফগান (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে
 
খুলনা থানার এসআই দেবাশীষ রায় জানান, মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় ছয়টি ও খুলনা সদর থানায় পাঁচটি মামলার আসামি। এ ঘটনায়ও অস্ত্র আইনে মামলা হয়েছে।