রাজধানীর মুগদায় শনিবার ওষুধের দোকান ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোলা ড্রাগ হাউজ, ঢাকা ড্রাগ হাউজ এবং রানা ফার্মেসির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফ্রিজের একই চেম্বারে রান্না করা মাছ-মাংসের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় নিউ ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সহযোগিতা করে মুগদা থানা পুলিশ।
ইত্তেফাক/জেডএইচ
