নাটোরে নববধূর আত্মহত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৫:৫৪
 
বিয়ের মাত্র ২ মাস পর বাবার বাড়ি বেড়াতে এসে মঙ্গলবার রাতে বৃষ্টি খাতুন (১৮) নামের এক নববধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ভাসান আলীর মেয়ে ও বিলমাড়ীয়া গ্রামের রাজিব আলীর স্ত্রী।
 
জানা যায়, বৃষ্টির বাবা-মা চাকরির কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছোট ভাই ছাড়া কেউ ছিলনা। মঙ্গলবার রাতের কোন এক সময় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা  হয়েছে।