সাঁথিয়ায় দুবাই প্রবাসীকে অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৭:০৫
 
পাবনার সাঁথিয়ায় অপহূত দুবাই প্রবাসী আনিছুর রহমান সোহাগকে (৩২) দুই দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার দুপুরে তার বাবার নিকট মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছে।
 
জানা গেছে, সোহাগ দুবাই প্রবাসী। ছুটিতে বাড়িতে এসেছেন। গত সোমবার সন্ধ্যার দিকে মাথপুর বাজারে থেকে তাকে অপহরণ করা হয়।
 
 
এ বিষয়ে আতাইকুলা থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, সোহাগকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা শহরের ইমন নামের এক বন্ধু মোবাইল ফোনে সোহাগকে সাঁথিয়ার মাথপুর আসতে বলে। সেখান থেকেই তিনি অপহরণের স্বীকার হন।