স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কারণে দলটি এখন অস্তিত্বহীনতার হুমকিতে পড়েছে। আর এজন্য দেশের মাটিতে স্থান না পেয়ে খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি’র নেতা-কর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। অবশ্য এজন্য খালেদা জিয়াই দায়ী।
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, স্বাধীনতা চিকিত্সক পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডাঃ আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, যুবলীগের কামরুল হায়দার মুন্না, মোল্লা বাবুল আক্তার প্রমুখ। এর আগে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
