গাংনীতে ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১২:১৭
গাংনীতে ৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লাভলু হোসেন (২৮)।
 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে এসআই আশরাফ আলী ও সংগীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 
 
ওসি জামাল উদ্দিন জানান, হাড়াভাঙ্গা মাঠের মধ্যে থেকে ফেনসিডিলের একটি চালান বামন্দীর পথে আসছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী লাভলু মিয়া ও জাহান আলীর কাছে থাকা বস্তার মধ্যে থেকে ৭৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।